দৌলতপুরে সন্ত্রাসী হামলা ও বোমা বিষ্ফোরনে ইউপি সদস্যসহ আহত ৩

0
447

রনি অাহমেদ: কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষের লোজকন হামলা চালিয়ে ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে। আহতরা হলেন- দৌলতপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নাসিরুল ইসলাম দুখিপুর গ্রামের জাহারুল ও হেকমত আলী। এ সময় ৪টি বোমা বিষ্ফোরনের ঘটানো হয়। আহতদের রাজশাহী মেডিকেল ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গোডাউন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৯ টার দিকে নাসিরুল, জাহারুল ও হেকমত দৌলতপুর বাজার থেকে গ্রামে ফিরছিলেন। তারা দৌলতখালী গোডাউন বাজারের ইনছান মোড়ে পৌছুঁলে একই গ্রামের সন্ত্রাসী হবি মেম্বর ও আয়ুব এর নেতৃত্বে ১৫-২০ জনের একটি গ্র“প রামদা, হাসুয়া, লাঠিসুঠাসহ তাদের উপর হামলা হালায়। এ সময় হামলাকারীরা ইউপি সদস্য নাসিরুল, জাহারুল ও হেকমতকে রামদা দিয়ে মাথায় ও শরীরের অন্যান্য স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করে।
আতহদের আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে হামলাকারীরা পরপর ৪টি বোমার বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের অবস্থা আশংকাজনক বলে তাদের স্বজনরা জানিয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবির আহমেদ জানান, ঘটনাস্থল থেকে বোমা বিস্ফোরনের ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় নাসিরুলের বড় ভাই আরিফুল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে।

LEAVE A REPLY