পাঁচবিবিতে জাল টাকা চক্রের সদস্যরা তৎপর

0
216

সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে জালিয়াতি চক্রের দেয়া ২০ হাজার টাকার জালনোট পুড়িয়ে ফেলেছে এক মুর্দি দোকানি। খবর পেয়ে পুড়িয়ে ফেলা জাল টাকার ছাই উদ্ধার করেছে থানা পুলিশ।
এই ঘটনায় জড়িত জালিয়াতি চক্রের মূল হোতা উপজেলার কুসুম্বা ইউনিয়নের গোহারা ছালাখুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে সোহেলকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পাঁচবিবি থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শালাইপুর বাজারের মুর্দি দোকানি কার্ত্তিককে ৫’শ টাকার ৪০ টি জাল নোট দিয়ে খুচরা টাকা নেন সোহেল। কার্তিক পরে জানতে পারেন টাকা গুলি জাল।

গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার কার্তিক জাল টাকা ফেরৎ দিয়ে সোহেলের কাছে টাকা চান। বিষয়টি জানাজানি হলে লোকজন কার্তিকের দোকানে ভির জমায়। এ সময় জালিয়াতি চক্রের সদস্য গোহারা দামপাড়া গ্রামের হানিফের ছেলে মোস্তফা, ঢাকার পাড়া গ্রামের মৃত-সৈয়দ আলীর ছেলে সুজাউল ও একই গ্রামের আব্দুল মান্নান চৌধুরীর ছেলে সবুজ আলী গোপন বৈঠকে বসেন।

তারা কার্তিক কে অগ্রাহায়ন মাসে ২০ হাজার টাকার পরিবর্তে ৩০ হাজার টাকা দেয়ার কথা বলে শান্ত করেন। পরে কার্তিক তাদের পরামর্শে দোকানের সামনে জাল টাকার নোট গুলি পুড়িয়ে ফেলেন।

জালিয়াতি চক্রটি জাল টাকার পাশাপাশি নকল মূর্তির ব্যবসা ও দাদন ব্যবসা করে শত শত পরিবারকে পথে বসিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

পাঁচবিবি থানার এ,এস,আই শাহ আলম বলেন, মূল হোতা সোহেলকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে ধরতে পারলে জালিয়াতি চক্রের সাথে কারা জড়িত তা বলা যাবে।

LEAVE A REPLY