দৌলতপুরে বেগম রোকেয়া ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালিত

0
45

দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দোগে আন্তজাতিক নারীনির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দৌলতপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবী আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এম ছানোয়ার আলী, বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহীন, মকবুল হোসেন চেয়ারম্যান, সর্দ্দার হাশেম উদ্দিন হাসু চেয়ারম্যান,মোঃ ফরহাদ আলী মাষ্টার,মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক জীবন নাহার, কামরুল হাসান মাষ্টার, শিক্ষার্থী নাসরাত জাহান, জয়িতা মোছাঃ কুলসুম আরা পারভীন, নুরুন্নাহার বেগম, চম্পা জাহান, কহিনুর বেগম, শেষে উপজেলার ৫জন জয়িতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY