রনি আকন্দ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলাপুনট ইউনিয়ন,শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে পুকুরে বৈদ্যুতিক গুনার তার স্পর্শে দূর্ঘটনা ঘটে। মঙ্গলবার মসজিদে ফজরের নামায আদায়ের পর পুকুরের পূর্ব পার্শ্বে কবর জিয়ারত করার উদ্দেশ্যে কয়েকজন মুসল্লী সেখানে যান। জিয়ারত শেষে পুকুরে মাছ ভেসে থাকা দেখে মাছ নেয়ার জন্য পুকুরে নেমে বৈদ্যুতিক গুনা তারের সাথে জড়িয়ে গেলে অপর জন তাকে বাঁচাতে গেলে সে ও বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে ঘটানাস্থলে তারা দুজনেই মারা যায়।নিহত ব্যক্তিগণ পুনট ইউনিয়ন জগডুম্বর গ্রামের জাহরুলের ছেলে মোঃ সাকিব হাসান(১৩) শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। অপরজন উদয়পুর ইউনিয়ন মাস্তর গ্রামের জনাব আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (২২)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। শাহজাহান আলী বাদশা,পিতা- মৃত-আলতাফ আলী, সাং-জগডুম্বর,আলী আকবর (বাচ্চু) ,পিতা-মৃত-মকবুল হোসেন,নুরমোহাম্মদ,পিতা-মৃত- লোকমান আলী ফকির। উভয়ের সাং- বুড়ইল। এদের কাছ থেকে পুনট ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের আঃ কাদের মন্ডলের ছেলে শাহিন ২০১৬ ইং নভেম্বর মাসে ৩ বছরের জন্য পুকুরটি লিজ/ পত্তন নিয়ে মাছ চাষ করেন। প্রত্যক্ষদর্শী জানান,শাহিন কাউকে না জানিয়ে বৈদ্যুতিক গুনা তার দ্বারা পুকুরের চারদিক ঘিরে রাখে। থানা খবর পেয়ে কালাই থানার (তদন্ত) ওসি বিশ্বজিৎ বর্মণ সঙ্গীয় ফোর্স সহ দূর্ঘটনা স্থলে গিয়ে লাশ থানায় আনেন, ময়না তদন্তের জন্য লাশ দুটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। শাহিন কে না পাওয়ায় তার পুকুরের দায়িত্ব থাকা পুনট ইউনিয়ন,পুনট গ্রামের মোশারফ হোসেনের ছেলে স্বপনকে আটক করে থানায় নিয়ে আসেন। বেলা ২ টা ৩০ মিনিটে নিহত সাকিবের চাচা মোঃ খোকন মিয়া বাদী হয়ে শাহিন,স্বপন ও কামরুজ্জামানকে আসামী করে মামলা দায়ের করেছে, থানার এস.আই মোস্তফা এর কাছ থেকে জানা যায়। দূর্ঘটনার খবর পেয়ে জয়পুরহাট জেলার সার্কেল এ,এস,পি অশোক কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

















