জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা প্রধান সড়কে পল্লি বিদ্যুতের আগ্রাসনের প্রতিবাদে বিকাল ৪ টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, মিল চাতাল মালিক সমিতির সভাপতি আহসান উল্লাহ, মীর ইসমাইল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আজজুল হক, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, মাসুদ রানা তুহিন, জয়নাল আবেদীন, আলহাজ¦ আমীর আলী মন্ডল, ফজলে এলাহী, আজিজুর রহমান পিন্টু, বজলুর রহমান, তরিকুল ইসলাম, আশরাফুল আলম, মসলেম আলী, আহসান হাবীব, ফরজ আলী, নুর ইসলাম, সাইদ আলী প্রমুখ। এসময় বক্তরা পল্লি বিদ্যুতের কর্মকর্তাদের হুশিয়ার করে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ৩ মেগা ওয়াটের নিচে থাকলে সেই এলাকা পল্লী বিদ্যুতের আওতাভুক্ত হবে। আলমডাঙ্গা প্রথম শ্রেণির পৌরসভা। আরবান এলাকা। আলমডাঙ্গা, কুমারী এবং কালিদাসপুর অঞ্চল ৫ মেগাওয়টের বেশি। সেইক্ষেত্রে এই এলাকা কেন পল্লি বিদ্যুতের আওতাভুক্ত হবে? তারা বলেন, পল্লি বিদ্যুতের কর্মকর্তারা সরকারকে ভুল তথ্য দিয়ে অত্র অঞ্চলগুলি পল্লি বিদ্যুতের আওতাভুক্ত করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে এই স্বীদ্ধান্ত বাতিল করে অত্র অঞ্চল ওজোপাডিকার অধীন পিডিবি’র আওতাভুক্ত রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন লাভলু মিয়া, মন্টু মিয়া, রুবেল মিয়া, তরিকুল ইসলাম, স্বপন মিয়া, ফরজ আলী, ইছাহক আলী, জামাল মন্ডল, মোনায়েম, আলতাফ হোসেন, রানা, অছল উদ্দিন, রানা, মারজুল হক, দোলন হোসেন, ইমন আলী ঠান্ডু, সাইদ আলী, সামাদ আলী, মন্টু মেম্বার, গিয়াস আলী, এনামুল, ওল্টু মিয়া, মাহাবুল, জাহাঙ্গীর, আরিফুল, লিটন, শিলু, শিমুল, আবু মাসুদ, সাইদুর রহমান বকুল, আরজ আলী, শামীম রেজা মানিক, জিকু, তাহাজ উদ্দিন, কাশেম আলীসহ প্রায় ৫ শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।
















