মোঃরাজন আলী,হিলি সংবাদদাতাঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে শনিবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার শুকরিয়া পরভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার মন্ডল, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক, পৌর মেয়র জামিল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
















