আছানুল হক: কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১নং আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, জেলা পরিষদ সদস্য আব্দুল বাঁকী। রিফায়েত পুর ইউ পি চেয়ারম্যান জামিরুল ইসলাম।
বঙ্গবন্ধু টুর্নামেন্ট যে দুটি দল অংশগ্রহণ করেন হোসেনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম খলিশাকুন্ডি প্রান্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয়।খলিশাকুন্ডি প্রান্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গলে জয় লাভ করে।
বঙ্গমাতা টুর্নামেন্ট যে দুটি দল অংশগ্রহণ করে শ্যেমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফিলিপনগ কাচারি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় । শ্যেমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গলে জয় লাভ করে।
প্রধান অতিথি বিজয়ী দের হাতে ট্রফি তুলেদেন।
















