দৌলতপুরে ডি কে সি ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

0
398

খোকন, দৌলতপুর থেকেঃকুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের ঐতিহ্যবাহী ডি কে এস সি ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ক্লাবের সাধারন সম্পাদক মহিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডি কে এস সি ক্লাবে সভাপতি গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান কাবুল, সিরাজুল ইসলাম মিন্টু, মিজানুর রহমান নিজা, বি এন পি নেতা বাহালুল হক মুন্টু। উদ্বোধনি খেলাতে যে দুটি দল অংশগ্রহণ করে, আদাবাড়ীয়া ফুটবল একাদশ বনাম তাঁরাগুনিয়া নতুন ধারা ফুটবল একাদশ। উক্ত খেলাটি মিজানুর রহমান কাবুলের সভাপতিতে, চেয়ারম্যান মহিউল হক উদ্বোধন করেন। এবং মহিউল হক খেলুয়ার ও দর্শকদের মাঝে শান্তি পূর্ণ ভাবে খেলা করার ও দেখার অনুরধ করেন।

LEAVE A REPLY