দৌলতপুরে ৭ মাসে অপমৃত্যু ৩৮॥ কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

0
517

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহির মাদিয়া গ্রামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, এ বছর ৭ মাসে অপমৃত্যু দাঁড়ালো ৩৮ জনে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে সকাল ৮টার দিকে এলাকার বাহির মাদিয়া পূর্ব সর্দ্দার পাড়া গ্রামে মৃত সাদেক সর্দ্দার ওরফে খয়ের সর্দ্দারের মেয়ে কলেজ ছাত্রী বনিতা (১৭) এর ঝুলন্ত লাশ নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। বনিতা মথুরাপুর পিপুলস্ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। পিতা অনেক আগে মারা যাওয়ায় ও মা মানুষিক রোগী হওয়ায়, সে ঐ গ্রামে চাচার বাড়ীতে থেকে লেখা পড়া করতো, এলাকাবাসীর ধারণা প্রেম ঘটিত কারণে সে গলাই ওড়না জড়ায়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে, ওসি শাহ দ্বারা খাঁন পিপিএম জানান এখনো মৃত্যুর কোন কারণ পাওয়া যায়নি, তদন্তের পর প্রকৃত ঘটনা জানা গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দৌলতপুর থানার জরিফ অনুযায়ী অপমৃত্যুর সংখ্যা দাঁড়াল এ বছর ৭ মাসে ৩৮ জনে, প্রশ্ন উঠেছে আর কত অপমৃত্যু হলে প্রকৃত অপমৃত্যুর বিচার হবে? না প্রকৃত ঘটনা ধামা চাপা দিয়ে অপরাধ চলতে থাকবে,সমাজ সচেতন ব্যাক্তিদের ধারণা আত্বহত্যার কারণ সনাক্ত করে সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতার করে আইনে সৌর্পাদ্দ করলে আত্বহত্যার প্রবণতা কমবে।

LEAVE A REPLY