পারফরমেন্স এ্যাওয়ার্ড পেলেন এ এস আই (নিঃ) রাসেল মিয়া

0
231

রনি অাহমেদঃ কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃনাজমুল হুদার ঐকান্তিক প্রচেষ্টায় কুষ্টিয়ার খোকসা  থানা পুলিশ জেলার মোট ৬ টি পারফরমেন্স এ্যাওয়ার্ডের মধ্যে ১টি এ্যাওয়ার্ড (অাগস্ট/১৭) পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এ এস আই রাসেল মিয়া।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃনাজমুল হুদা স্ব-শরীরে উপস্থিত থেকে অভিযানের নেতৃত্ব প্রদানই বেশি পারফরমেন্স এ্যাওয়ার্ড লাভের ক্ষেত্রে অন্যতম কারন বলে জানা গেছে। রবিবার বিকালে কনফারেন্স হলরুমে জেলা পুলিশের ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এস.এম মেহেদী হাসানের নিকট থেকে এই পারফরমেন্স এ্যাওয়ার্ড (অাগস্ট/১৭) গ্রহণ করেন খোকসা থানার এ এস আই মোঃরাসেল মিয়া। জানা যায়, কুষ্টিয়ার মোট ৭ টি থানার মধ্যে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী অধিক গ্রেফতারের ক্ষেত্রে সফল হওয়া পুলিশ কর্মকর্তাদের মাঝে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ফলে পারফরমেন্স পর্যালোচনায় ৬ টি এ্যাওয়ার্ড এর মধ্যে খোকসা থানা পুলিশ কৃতিত্বের সাথে অধিকতর ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারসহ বিভিন্ন অভিযানে অবদান রাখার জন্য ১ টি এ্যাওয়ার্ড লাভ করেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃনাজমুল হুদা জানিয়েছেন,অামি আমার থানার অফিসার ফোর্সদের নিয়ে প্রতিনিয়ত মাদক এবং সন্ত্রাস নির্মূল, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারে অভিযান পরিচালিত করি। ভবিষ্যতে এই পারফরমেন্স ধরে রাখতে এবং থানা এলাকা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অধিকতর উন্নয়নে আমি নিরলস ভাবে কাজ করে যাবো।

LEAVE A REPLY