পাঁচবিবি থেকে ঘুরে গেলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ

0
288

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)থেকেঃ আজ শুক্রবার জয়পুরহাটের পাঁচবিবিতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি শওকত মাহমুদ। তিনি সকাল সাড়ে ৯ টায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে নামেন। এসময় আত্মীয় স্বজনের পক্ষে সৈয়দপুর বিমান বন্দরে শওকত মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট,পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব,রাইসুল ইসলাম রাসেল,রোমেল মন্ডল,প্রভাষক শাহাদুল ইসলাম শাহাদৎ ও নয়ন প্রধান। পরে তাকে মাইক্রোযোগে পাঁচবিবি পৌর এলাকার দানেজপুর মহল্লার সাইফুল ইসলাম মন্ডলের বাড়িতে আনা হয়। সাইফুল ইসলামের মেয়ে জামাই রাসেলের সাথে শওকত মাহমুদের নিবিড় সম্পর্কের সূত্র ধরেই মূলত তিনি পাঁচবিবিতে আসেন। এদিকে পাঁচবিবিতে বিএনপির কেন্দ্রীয় নেতার আগমনের খবর ছড়িয়ে পড়লে তার সাথে সৌজন্য সাক্ষাত করতে আসেন জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান,সহ-সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল,এ্যাডভোকেট হেনা কবির,মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন, জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক,জেলা ছাত্রদল সভাপতি ও রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রধান,সাংগঠনিক সম্পাদক মঞ্জুরে মওলা পলাশ, শ্রমিক দলনেতা বাবুল করিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল ইসলাম,সাধারণ সম্পাদক প্রভাষক সামছুল হুদা দুলাল,জয়পুরহাট শহর ছাত্রদলের সভাপতি আদনান শাহরিয়ার,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের মন্ডল,৯নং ওয়ার্ড বিএনপির নেতা মাহবুব আলম জামিল,শামীম হোসেন জুয়েল ও এন,টিভির হাকিমপুর উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

বিকালে তিনি পাঁচবিবি ছেড়ে মিটিংয়ে যোগদানের উদ্দেশ্যে দিনাজপুরে রওনা দেন।

LEAVE A REPLY