দৌলতপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

0
92

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দৌলতপুর উপজেলা বাজার চত্বরে শনিবার সকাল ১০টায় মানব বন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন ও এসি ল্যান্ড জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ওসি তদন্ত আজগর আলী, এসআই শাহাদত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পিআইও মোঃ সাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা: কামাল হোসেন দবির, দুনীতি দমন প্রচার কমিটির সেক্রেটারী সহকারী অধ্যক্ষ্য আজমল হোসেন। সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক,চেয়ারম্যান,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY