পাঁচবিবিতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

0
398

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো:ফরিদ হোসেনের নের্তৃত্বে গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদক ও অন্যান্য মামলায় ওয়ারেন্ট মূলে ৮ জন এবং নিয়মিত মামলায় ৩ জন আসামী গ্রেফতার করা হয়।ওয়ারেন্ট মূলে গ্রেফতারকৃত আসামীরা হল উপজেলার পবাহার গ্রামের এমাজ উদ্দিনের ছেলে গোলাপ হোসেন,উত্তর গোপালপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে গোলাম রাব্বানি, আমলা গাড়ি গ্রামের মৃত হাফিজারের ছেলে ইমরান হোসেন, একই গ্রামের মৃত ওয়েজ উদ্দিনের ছেলে হাফিজার রহমান, হাফিজার রহমানের ছেলে জাকিরুল ইসলাম,মৃত নাজিম উদ্দিনের ছেলে গোলজার হোসেন,আজেম উদ্দিনের ছেলে মাহতাব আলী ও কেওর্ত্তা গ্রামের সায়েদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস।এছাড়া নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীরা হল পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ইসমাইলের ছেলে সাজ্জাত,চেঁচরা গ্রামের রহিদুলের ছেলে রহিত ও হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে মোস্তাক হোসেন। গ্রেফতারকৃতদের আজ শনিবার থানা পুলিশের মাধ্যমে কোর্টে পাঠানো হয়।

LEAVE A REPLY