দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

0
52

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর থানার প্রতিবন্ত্রী অটিজম বিদ্যালয়ে বৃহস্প্রতিবার বেলা ১১টায় দুস্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে দিশা সংস্থার উদ্যোগে প্রায় দেড়শতাধীক শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। প্রধান অতিথি থেকে বিতরণ করেন সমাজ সেবা অধিদপ্তরের কুষ্টিয়ার উপ পরিচালক রোখসানা পারভীন। এ উপলক্ষে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মজনুল কবির পান্নার সভা পতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রোখসানা পারভীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিশার পরিচালক রবিউল ইসলাম, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহীন, সমাজ সেবা কর্মকর্তা সানোয়ার আলী মাসুদ রানা বিশিষ্ট সমাজ সেবক জামিরুল ইসলাম খান।

LEAVE A REPLY