কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

0
146

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর আহবানে কুষ্টিয়ায় ৬ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন খুলনা-৭২। গতকাল কেন্দ্রীয় ঘোষিত দাবি আদায়ের প্রেক্ষিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম এর সভাপতিত্বে মানববন্ধন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম বাবলু, কুষ্টিয়া বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মকবুল হোসেন লাভলু, কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: মোকাদ্দেস হোসেনসহ বিভিন্ন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের ডাকে আজ কুষ্টিয়া মালিক শ্রমিক ঐক্য পরিষদ একযোগে মানববন্ধন করছে। মালিক এবং শ্রমিকদের উপর একটি কালো আইন পাশ হতে যাচ্ছে যা বর্তমান সরকারের সময়ে অত্যন্ত দুঃখ জনক। বর্তমান সরকার মালিক শ্রমিক বান্ধব সরকার। সরকারের এসি রুমে বসে কতিপয় ঘাপটি মেড়ে থাকা আমলা সরকারের সাথে পরিবহন মালিকদের দুরত্ব তৈরি করতে নীল নকশা কশছেন। জননেত্রী শেখ হাসিনা তা কখনও মেনে নেবেন না। অবিলম্বে কালো আইন বাতিল করে শ্রমিক বান্ধব নীতি চালু করুন। তিনি আরো বলেন, সড়কের বেহাল দষা এব্যাপারে আপনাদের কোন মাথা ব্যাথা নেই। অবিলম্বে সড়ক সংস্কার না করা হলে এবং শ্রমিকদের উপর করা মিথ্যা মামলা প্রত্যাহার না করলে শ্রমিকেরা গাড়ি চালানো বন্ধ করে দিতে বাধ্য হবে। তিনি প্রশাসনকে অযথা গাড়ি থামিয়ে হয়রানী বন্ধ করার হুশিয়ারী প্রদান করেন। এসময় বক্তরা, বিআরটিএ কর্মকর্তাদের হুশয়ারীদিয়ে বলেন, গাড়ীর ফিটনেস লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স দিতে হয়রানী বন্ধ করুন নইলে কঠোর কর্মসূচী দেয়া হবে।

LEAVE A REPLY