শাহিন বিশ্বাসঃ “সুস্থ দেহ, সুন্দর মন, এসো সবে করি ক্রীড়া অনুশীলন” এই স্লোগান সামনে রেখে দুই দিনব্যাপি কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিচিত্রানুষ্ঠান ও পুরস্কার বিতরনী-২০১৮ । গত বুধবার দিনব্যাপি পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । আজ বৃহস্পতিবার সারাদিন নেপালে বিমান দুর্ঘটনায় শোক পালন করায় সন্ধ্যারপর পুরস্কার বিতরনী ও বিচিত্রানুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় । বাবু শ্যামল কৃঞ্চ পোর্দ্দারের সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব জাহিদ হোসেন জাফর বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, কুমারখালী দক্ষিনাঞ্চলীয় শিক্ষক কর্মচারী কল্যান পরিষদের সভাপতি ও সাবেক কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক । বিষেশ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, জনাব মোঃ হাফিজুর রহমান হাফিজ চেয়ারম্যান পান্টি ইউনিয়ন পরিষদ, ডাঃ মোঃ ইউসুফ আলী মিয়া, সাবেক সভাপতি পান্টি মাধ্যমিক বিদ্যালয়, মোঃ সোহরাব হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা, মোঃ জাকারিয়া জোয়ার্দ্দার সাবেক সভাপতি পান্টি মাধ্যমিক বিদ্যালয়, মোঃ গোলাম ছরোয়ার মোল্লা ইউনিয়ন কমান্ডার ।
















