দৌলতপুরের মহিষকুন্ডি তামিম প্রাইভেট হসপিটালে ভুল অপারেশনে প্রসুতির মৃত্যু ॥ ক্লিনিক ভাংচুর

0
139

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি স্কুলবাজারে তামিম প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনে এক প্রসূতির মৃত্যু হয়েছে। জানাগেছে ২৮ মার্চ বুধবার বেলা ২টার দিকে এলাকার মহিষকুন্ডি পশ্চিমপাড়া গ্রামের তোফাজ্জেল হোসেন তুফার কন্যা সন্তান সম্ভাবা মনিয়ারা খাতুন (১৯) কে প্যারামেডিকেল ডাক্তার তরিকুল হকের “ তামিম প্রাইভেট হাসপাতাল”নামের ক্লিনিকে ভর্তি করে। সন্ধ্যা ৬টার দিকে ডা.তরিকুল নিজে ঐ প্রসূতির সির্জার করতে গিয়ে অধিক রক্ত ক্ষরণ হলে তড়িঘড়ি করে, রাজশাহীর উদ্দেশ্যে মাইক্রোতে উঠায়, তারাগুনিয়া বাজারে পোঁছালে প্রসূতির মৃত্যু হয়। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুদ্ধ এলাকাবাসী ক্লিনিকটি ভাংচুরের চেষ্টা করে, পুলিশ ও বিজিবি খবর পেয়ে ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে, দৌলতপুর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

LEAVE A REPLY