কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালি ও সমাবেশ

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায়

0
19

এসএম জামালঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগ আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে।

ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ এই আনন্দ র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু সুপার মার্কেট জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহম্মেদের নেতৃত্বে আনন্দ র‌্যালি বের করে ছাত্রলীগ।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার বিজয় উল্লাসে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহম্মেদ,সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহিম পল্লব, কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন আহমেদ প্রমুখ।

এতে সমাবেশে জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY