এম এ সামাদ মৃধা: কুষ্টিয়া পোড়াদহ চিথলিয়ায় অরক্ষিত রেলক্রসিং এর কারনে মোটরসাইকেল ও ট্রেনের সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত হয়েছে । জানা যায় গতকাল বেলা ১১.৩০ মিনিটে পোড়াদহ ষ্টশনের পাশে চিথলিয়া রেলগেটে শাটেল ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা মাধ্যমিক বিদ্যালয় অষ্টম ও নবম শ্রেণীর ছাত্র। ঘটনাস্থলেই নিহত হন কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের ছাইদুল ইসলামের ছেলে আয়াতুল্লাহ(১৪) সে অষ্টম শ্রেণীর ছাত্র।
অপর আহত স্কুলছাত্র মুবিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মধ্যে সে মারা যায়,
নিহত মুবিন কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের সাইদুল ইসলামের ছেলে, সে আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র
জি আর পি পুলিশের এক সদস্য জানান, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদহগামী শাটেল ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় পোড়াদহ জংশনের পূর্বপাশে চিথলিয়া নামক স্থানে রেল ক্রসিং পার হওয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসাপতালের মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী জানান, চিথলিয়া রেল ক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। মাঝে মধ্যেই ঘটছে এখানে ছোট বড়ো দূর্ঘটনা। বার বার কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলশ্রুতিতে দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু। মেনে নিতে পারছেন না এলাকাবাসী। দই স্কুল ছাত্রের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
















