মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ বাংলাদেশের প্রথম ভিক্ষুক মুক্ত ও পরিবেশের ভারসম্য রক্ষার্থে বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহনকারী ইউনিয়ন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়ন পরিদর্শন করলেন সমাজকর্মী,বিশিষ্ট শিক্ষানুরাগী, মমতাময়ী ও মানবতার মা কাজী শেলী।
সোমবার সকালে তিনি পরিদর্শনের অংশ হিসেবে প্রথমে ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন করেন এবং সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ এর সাথে কুশল বিনিময় করেন।
পরবর্তীতে তিনি সদকী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।এসময় মমতাময়ী মা কাজী শেলী বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থীদের সাথে মায়ের মায়া, মমতা,স্নেহ ভালবাসা ও উদারতা বিনিময় করেন এবং কোমলমতী শিক্ষার্থীদের মাঝে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর শৈশব স্বৃতি বিচরিত ও জীবন কাহিনী মুলক বই সহ আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে বিভিন্ন বই বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাজ্জাদ আলম,বিদ্যালয়ের সভাপপতি,শিক্ষক,শিক্ষিকা,শিক্ষা র্থী সহ প্রমূখ।
















