মঈন খান এর কবিতা “আমাদের বৈশাখ”

0
20

কবিতা: আমাদের বৈশাখ
      রচনা: মঈন খান

বোশেখ আসে টাক-ডুমা-ডুম
ঢুলি বাজায় ঢোল।
সব বাংগালীর বুকের ভিতর
দিচ্ছে সুখের দোল।

রাত পোহালে পান্তা ইলিশ
সানকী ভরে খাবে।
বট তলাতে বৈশাখী গান
পরাণ খুলে গাবে।

হাতি ঘোড়া সাজছে সব
মিছিল হবে পথে।
ছেলে মেয়ে কোমর বেঁধে
নাচবে সাথে সাথে।

কোর্তা শাড়ী রং বাহরী
পড়ছে কেনার ধুম।
করতে বরণ নতুন বছর
নেইতো কারো ঘুম।

(সবাইকে ১৪২৫ সালের নতুন বছরের শুভেচ্ছা)

LEAVE A REPLY