মিজানুর রহমান নয়ন,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলাধীন যদুবয়রা ইউনিয়নের ১৩৯ নং দক্ষিণ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কাজের অংশ হিসেবে আধা পাকা টিন শেট ঘরের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার ৬ লক্ষ ৫০হাজার টাকা(লেসে) ব্যয়ে নির্মিত এই আধা পাকা স্কুল ঘরের নির্মান কাজের উদ্বোধন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন,যদুবয়রা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ সাইদুল ইসলাম,নির্মান কাজের প্রধান মিস্ত্রি মোঃ রবিউল ইসলাম সহ প্রমুখ।
উদ্বোধন কালে বিদ্যালয়ের সভাপতি মোঃআব্দুর রাজ্জাক বলেন,দক্ষিণ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ও লেখা পড়ার মান ভাল হওয়া শর্ত্বেও অবকাঠামোগত উন্নয়ন না থাকার কারনে শিক্ষার্থীতে অভিভাবকেরা অনিহা প্রকাশ করত।তিনি বলেন এই আধা পাকা ঘর নির্মানের কারনে বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি পাবে এবং বর্তমান শিক্ষার্থীরা নিরাপদে ও আনন্দের সহিত পড়াশোনা করবে।
জানা যায়,২০০১ সালে ৩৩ শতাংশ জমির প্রতিষ্ঠিত হয়েছিল এই বিদ্যালয়টি এবং ২০১৩ সালে জাতীয়করণ করা হয় বিদ্যালয়টি।বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৭৭ জন এবং এই শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ৪ জন শিক্ষক-শিক্ষিকা।
















