কোহিনূর আক্তার এর কবিতা “জীবন তালা”

0
70

কবিতা: জীবন তালা
রচনা: কোহিনূর আক্তার

জীবনে স্বপ্নের ঘরে তালা
নিরাশার অন্ধকারে আলোর প্রদীপ জ্বালা।

ফোঁটার অশ্রু হয়েছে পাথর
পবিত্র যেন মদিনার আতর।
কতো কথা জানে না কেউ
জমা আছে বুকের ভেতর ।

নীরবতা ভেঙেছে দু:খ খাঁচা
দগদগে ক্ষত জায়গাটা এখনো কাঁচা।

ছোট্ট নীড়ে কষ্ট রয়েছে জনম ভর
সুখের নিয়তি বহুকাল রয়ে গেছে দূর।
কার জন্যে রয়েছ পথিক পথের মাঝে বসে
কার জন্য কাঁদছ তুমি জীবন সন্ধ্যা সাঁঝে।

নিজের চাওয়াকে দিয়েছো তালা
পেলে জীবনে কষ্টের শ্রেষ্ঠ মালা।
কি উদাসে নিঠুর বনে করেছ ঘর,
শত দুখেও একাকীকে করলে বর ।

 

LEAVE A REPLY