দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহির মাদিয়া এলাকা থেকে পিস্তল গুলি ও ম্যাগজিন সহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় ৩০ জুলাই সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তুল, ৪ রাউন্ড গুলি ও দুইটা ম্যাগজিন সহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। গত ৩০ জুলাই সোমবার রাত ৯ টার দিকে উপজেলার ফিলিপনগর ইউপি’র বাহিরমাদী সদর ঘাট গ্রামের মকবুল সর্দারের ছেলে লিটন (৩৮), বাবুর ছেলে রাসেল(৩২) ও পান্নুর ছেলে মতিন(৩০), তিন জন একটি মটর সাইকেল যোগে অস্ত্র, গুলি নিয়ে হোসেনাবাদ বাজারে বিক্রির উদ্দ্যোশে যাওয়ার পথে, আসমত নেতার বাড়ীর সামনে পৌঁছালে দৌলতপুর থানার এস.আই সাইফুল ইসলাম ও এ.এস.আই কামরুল সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের মটর সাইকেলের গতি রোধ করে সামনে দাঁড়ালে, রাসেল ও মতিন দৌঁড়ে পালিয়ে গেলে, লিটন কে হাতে নাতে অস্ত্র সহ গ্রেপ্তার করে। এই ঘটনায় দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নম্বর ৪৪, তাং৩০/৭/১৮।
















