সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবিতে অগ্রনী ব্যাংক এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৩ জন আহত হয়েছে।আহতরা হলেন উপজেলার আটুল গ্রামের গৃহবধূ তারা বানু(৩০),বড়গাছা গ্রামের ঘাস বিক্রেতা লুতফর(৪০)ও পৌরএলাকার হরিহরপুর গ্রামের মুর্দি দোকানি ইসাহাক(৪৫)।পাগলা কুকুরটি আকস্মিক ভাবে তাদের পায়ে কামড় দিয়ে মাংস তুলে জখম করে।আতংকিত জনগন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে।এসময় স্থানীয় এক সাহসী যুবক কুকুরটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।ফলে আরও কিছু লোক পাগলা কুকুরের কামড় থেকে বেঁচে যায়।উল্লেখ্য পাঁচবিবি শহরে বে-ওয়ারিশ কুকুরের উপদ্রব দীর্ঘদিন থেকে চলছে।এবিষয়ে ইতিপূর্বে পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রতিবেদককে জানিয়েছিলেন,কুকুর নিধনে কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে।তাছাড়া পৌর এলাকায় কুকুর নিধন করলে কিছুদিন পর গ্রামের কুকুর গুলি শহরে চলে আসে।
















