ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দৌলতপুরে আশ্রায়ন এর শুভ উদ্বোধন

0
305

খোকন – দৌলতপুর প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা গত কাল ১৩.১০.২০১৬ ইং রোজ বৃহস্পতি বার সকাল ১০ঃ৩০ ঘটিকার সময় শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত এই আশ্রয় কেন্দ্রটি। অত্র এলাকাটি বণ্যা কবলিত এলাকা। বাণভাসি মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবেই মুলতঃ এই আশ্রয় কেন্দ্রটি  তৈরি করা হয়েছে। বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়।  এ ছাড়া রামকৃষপুর ইউনিয়নে ৪০০ টি বাড়িতে বিদ্যুৎ- এর নতুন সংযোগ শুভ উদ্বোধন করেন। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া (৭৫) ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাজী মোঃ রেজাউল হক চৌধুরি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ফিরোজ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিকুর রহমান, দৌলতপুর থানা ভারপাপ্ত কর্মকর্তা মোল্লা মোঃ খবির আহম্মেদ এছাড়া অত্র স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY