সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে সকাল ১১.৩০ ঘটিকায় এক অভিযানে পাঁচবিবি থানা পুলিশ হুন্ডির টাকা সহ দুই জনকে গ্রেফতার করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে এস,আই মোঃ আবু সাঈদ সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় পাঁচবিবি টু হিলি মহাসড়কের চম্পাতলী ব্রিজ এর উপর থেকে তাদেরকে গ্রেফতার করেন।
আটককৃত মোঃ মমিন (৩৮) পিতাঃ আব্দুল মজিদ এবং মোঃ মিজানুর রহমান (৩৫) পিতাঃ মোঃ ইলিয়াস উদ্দীন। উভয়ের সাং-ভুঁইডোবা,থানাঃ পাঁচবিবি,জেলাঃ জয়পুরহাট।
হুন্ডির ৭,৫৫,০০০/- টাকা, ০১ টি গ্লামার মোটর সাইকেল, ০১ টি স্যাম্পনি মোবাইল এবং ০১ টি নোকিয়া মোবাইল সহ তারা গ্রেফতার হয়।
















