দৌলতপুরে ফেন্সিডিলসহ অাটক ১

0
587

রনি অাহমেদ : কুষ্টিয়ার দৌলতপুরে ফেন্সিডিলসহ মাসুম হোসেন (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ী কে অাটক করেছে দৌলতপুর থানা পুলিশ।অাটকৃত মাসুম কুষ্টিয়ার সদর উপজেলার বাড়াদী মন্ডল পাড়া গ্রামের রিফাজ উদ্দীনের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা  জানান বুধবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এ এস আই অাবুল কালাম অাজাদ সংগীয় ফোর্স নিয়ে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া এলাকা থেকে ৬ বোতল ফেন্সিডিলসহ মাসুম কে অাটক করে।পুলিশ অারো জানান অাটকৃত মাসুম  দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে অাসছিল।তার নামে চুয়াডাঙ্গার দামুরহুদা থানাসহ বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃখবীর অাহমেদ সাংবাদিকদের জানান মাসুম নামের এক মাদক ব্যাবসায়ী কে অাটক করা হয়েছে এবং তার নামে থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY