পোড়াদহে আওয়ামীলীগ নেতা নূরুল ইসলামের স্মরণ সভা

0
152

হাফিজুল ইসলাম, মিরপুর প্রতিনিধি:  মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলের প্রবীন নেতা নূরুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে গ্রাম পোড়াদহে মরহুমের নিজ বাড়ীতে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পোড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি পোড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মন্টু মেম্বরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জর্জ কোটের এপিপি অ্যাড. আমিনুজ্জামান বিশ্বাস রাজু, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য রেজাউল হক জোয়ার্দ্দার রঞ্জু, আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম মন্ডল, আজম আলী মন্ডল, সৈকুল ইসলাম, মোজাম্মেল হক মঙ্গল, মরহুমের ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শাহিনুর রহমান সজিব, ভাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাইদুল ইসলাম, আলচারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদুল ইসলাম লাবু, পোড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবজোটের সভাপতি সোহেল রানা প্রমুখ। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন পোড়াদহ নতুন বাজর শাহী জামে মসজিদের ইমাম হাফেজ নুরুদ্দিন আহমেদ।

LEAVE A REPLY