পাঁচবিবিতে ৪ দিনে ৮ মিটার চুরি

0
158

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি,(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে চোরেরা ৪ দিনের ব্যাবধানে গভীর ডিপটিউবয়েলের ৭টি ও রাইস মিলের ১টি মিটার চুরি করেছে । ফলে আসন্ন বোরো মৌসুমে সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষকেরা।

ভুক্তভোগী কৃষকেরা জানান,গত রবিবার গভীর রাতে চোরেরা খোর্দ্দমহাশুল গ্রামের রায়হানুল ইসলামের ১টি,আংড়া গ্রামের নূর মোহাম্মদ মন্ডলের ১টি, হাজরাপুর মাঝিনা গ্রামের শরীফ উদ্দিন মন্ডলের ১টি,আটাপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ১টি ও বড় রামপুরা গ্রামের আয়েজ উদ্দিনের ১টি মিটার চুরি করে।

চোরেরা ০১৭০৮ ৫৭৩৩৯৮ মোবাইল নাম্বারটি চিরকুটে লিখে ফেলে যায়। এই নম্বরে কৃষকেরা যোগাযোগ করলে তারা মিটার প্রতি দশ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় গত মঙ্গলবার ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে একই কায়দায় গত বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা উপজেলার তেলিহার গ্রামের নবীর উদ্দিনের রাইস মিল থেকে ১টি,একই গ্রামের হিরামানিকের ডিপটিউবয়েলের ১টি ও গোবিন্দপুর গ্রামের হাছেন আলীর ১টি মিটার চুরি করে নিয়ে যায়।

এঘটনায় তারা শুক্রবার থানায় সাধারণ ডায়রী করেন।নবীর উদ্দিন বলেন,চোরারা মোবাইল ফোনে দশ হাজার টাকা চাঁদা দাবি করেছে।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) কিরণ কুমার রায় জানান,মোবাইল ট্যাকিং এর মাধ্যমে চোর ধরার চেষ্টা চলছে।

LEAVE A REPLY