মিরপুরে সাবেক ছাত্রলীগ নেতা কাজলের স্মরণ সভা ও দোয়া দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
159

হাফিজুল ইসলাম : মিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুজ্জামান কাজলের অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়াও গতকাল সকাল থেকে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগীরে সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিন। জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ও শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মালিথা, আতাহার আলী, কাজলের বড় ভাই আমানউল্লাহ খোকন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহেদ জোয়ার্দ্দার, দক্ষিণ আফ্রিকা প্রবাসী শেখ আরিফুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান ছন্দ, প্রচার সম্পাদক বিএম জুবায়ের রিগান, শ্রম বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস, প্রচার সম্পাদক আতাউর রহমান খান মহন, উপজেলা আওয়ামীলীগের সদস্য শুকুর আলী, ফুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান নাজিম, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম হিরা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মোরর্শেদ, পৌরসভার কাউন্সিলর খোয়াব আলী, পৌর যুবলীগের আহবায়ক হাসানুর রহমান খান তাপস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ডি এস সাদ্দাম, শাহিনুল ইসলাম প্রমুখ। বক্তারা মরহুম আতিকুজ্জামান কাজলের জীবনী স্মৃতি চারণ ও পরে মিরপুর পৌর মসজিদের পেশ ঈমাম মুফতি মাওলানা মোঃ ফারুকী বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

LEAVE A REPLY