হাফিজুল ইসলাম, কুষ্টিয়া অফিস : কুষ্টিয়ায় দক্ষিন পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের বার্ষিক অগ্রগতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিয় হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় খেয়া রেস্তোরায় দক্ষিন পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের বার্ষিক অগ্রগতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রাণীসম্পদের উপ-পরিচালক ডাঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাণীসম্পদ মন্ত্রালয়ের যুগ্ম সচিব কাজী ওয়াছি উদ্দিন। প্রধান অতিথি তার বক্তবে বলেন এই প্রকল্প তখনি বাস্তবায়ন হবে, যখন মানুষ এই প্রকল্প দেখে নিজেরাই উদ্বদ্ধ হবে। এর ফলে গাভী গরু গুলো সঠিক ভাবে খাবার পাবে, আর এই সঠিক খাবার পাবার কারনে বর্তমানে বাংলাদেশে যে পরিমান দুধ উৎপাদন হচ্ছে তার দ্বিগুন পরিমান দুধ উৎপাদন হবে। তার সুফলে বাংলাদেশে আর দুধের অভাব থাকবে না। এই প্রকল্পটি সঠিক ভাবে বাস্তবায়ন হলে আরো বিশটির মত প্রকল্প চালু হবে। কর্মশালা আরো বক্তবো রাখেন প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ আবুল কালাম। কুষ্টিয়া জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর কর্মকতা ডাঃ আসাদুল ইসলাম, ভি টি আই আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ডাঃ শিশির কুমার বিশ্বাস, এ ডি এল ও খুনলা ডাঃ ওরুন কুমার মন্ডল প্রমূখ।

















