দৌলতপুরে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

0
586

রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে পায়ে গুলি করে বকুল হোসেন (৪৭) নামে সরকারী দপ্তরের এক কর্মচারীর মোটরসাইকেল ছিনতাই করেছে নিয়ে গেছে সশস্ত্র ছিনতাইকারী চক্র। শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বিলবোয়ালিয়া মাঠের মধ্যে ব্রীজের নিকট এ ঘটনা ঘটে।
পুলিশ ও গুলিবিদ্ধ বকুল হোসেন জানান, বোয়ালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে দৌলতপুরে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৫-৬ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা বকুল হোসেনকে বেধড়ক মারপিট করে তার বাম পায়ে গুলি করে ব্রীজের নীচে ফেলে দিয়ে ডিসকভারী মোটরসাইকেলটি ছিনতাই করে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। পরে বকুল হোসেনের আর্তচিৎকারে পথচারীরা ঘটনাস্থল থেকে গুবিদ্ধ বকুল হোসেনকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করা হয়।
গুলিবিদ্ধ বকুল হোসেন বোয়ালিয়া গ্রামের ছাপান উদ্দিনের ছেলে এবং দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের অফিস সহকারী। এবিষয়ে দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, ঘটনা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

LEAVE A REPLY