হাফিজুল ইসলাম: কুষ্টিয়ার মিরপুরে অসুস্থদের মাঝে চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার, সিনোসিস ও ষ্ট্রোক জনিত প্যারালাইস রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা চেক বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে চেক বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ৫ জন দুস্থ রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন।

















