রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ের বিলগাথুয়া গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে বীর মুক্তি যোদ্ধা জালাল উদ্দীনের পরিবারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে বলে জানাগেছে।এ ঘটনায় মহিলাসহ তিন জন অাহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায় শনিবার সকাল ৯ টার দিকে জালাল উদ্দীনে বাড়ীর পশ্চিমে তার পাকা মোশুরীর জমির ওপর দিয়ে মিন্টু নামে এক সন্ত্রাসী জোর করে পাওয়ার ট্রিলার ও ঠেসার নিয়ে গেলে বীর মুক্তি যোদ্ধা জালাল উদ্ধীর নিষেদ করলে মিন্টু(৩২) মানিক (২৮) উভয় পিতা মৃত ঝড়ু ও গিয়াস উদ্দিন (৭২) পিতা মৃত দুরলব আলী বীর মুক্তি যোদ্ধা জালাল উদ্দীনের পরিবারের উপর হামলা চালাই।এতে তার মেয়ে কাকুলী খাতুন (২৫) স্ত্রী কহিনুর বেগম(৫৮) ছেলে কাইয়ম মিলন (৩৮) কে হত্যা করার উদ্দেশ্যে এলো পাতাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। তাদের অবস্থা গুরুতরো হওয়াতে এলাকাবাসী তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।জরুরী বিভাগের ডাক্তার কউশিকুর রহমান দিপতী জানান কাকুলীর ডান হাত গুরুতরো জখম ও কহিনুরের বাম হাত ভেঙ্গে গেছে মিলনের ডান পায়ে গুরুতরো জখম হয়েছে তাদের চিকিৎসা চলছে। এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবীর হোসেন জানান,বীর মুক্তি যোদ্ধা জালাল উদ্দীর বাদী হয়ে মিন্টু,মানিক ও গিয়াস নামে তিন জনের বিরুদ্ধে এজাহার দিয়েছে এজাহার পেয়ে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত অাজগার হোসেন ঘটনা স্থাল পরিদর্শন করেছেন অাসামীদের ধরতে পুলিশ অভিযান চলাচ্ছে।

















