সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ মাঠে আজ সোমবার সকালে রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও শিক্ষার্থীদের সমন্নয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদান সংগঠনের আয়োজনে বন্ধন,এলজি বাটারফ্লাই ও সূর্য্যের হাসি ক্লিনিকের সহযোগীতায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ বরজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব,বন্ধনের প্রশাসনিক পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব,স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উপদেষ্টা প্রভাষক শাহাজাহান আলী,সভাপতি ইমরান হোসেন,সাধারন সম্পাদক শৈশব শাহারিয়ার প্রমুখ। প্রায় ২ শ শিক্ষার্থী ব্লাড গ্রুপিং করে।

















