পাঁচবিবিতে সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলন

0
297

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলন ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। “সকল ধর্মের মর্মকথা সবার উপর মানবতা” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মহির উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ঐতিহাসিক পাথরঘাটা মাজার প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক,পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব,পামডোর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার হৈমন্তী সরকার,আটাপুর ইউপি চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন আবু চৌধুরী,কুসুম্বা ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল,হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনিল রায়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন পাঁচবিবি থানার ওসি মো: আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি তদন্ত কিরণ কুমার রায়,ডা:দ্বিজেন্দ্র নাথ সরকার,প্যানেল মেয়র নূর হোসেন,পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিবসহ সকল ধর্মের সুধিজন ও কমিউনিটি পুলিশিং ফোরামের ৪ শতাধিক ব্যাক্তিবর্গ।

LEAVE A REPLY