মোঃরাজন আলী,হিলি সংবাদদাতাঃ দিনাজপুরের হাকিমপুর থানা চত্ত্বরে ২৩ জন মাদক ব্যাবসায়ীদের মাঝে সেলাই মেশিন বিতারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার থানা অফিসার ইনচার্জ আব্দুর সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা পুলিশ সুপার হামিদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাহফুজ্জামান আশরাফ অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন,মিজানুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম,হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,হাকিমপুরের মাটি ও মানুষের নেতা হারুনুরশিদ হারুন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রতাপ মল্লিকপ্রমুখ।উপস্থাপনায় ছিলেন,এস আই রাকিব হোসেন।এসময় পুলিশ সুপার বলেন মাদক সমাজের একটি অভিশাপ এর বিষাক্ত ছোবলে যুবসমাজ ধবংসের দাড়প্রান্তে।তাই আসুন আমরা সবাই মিলে সমাজকে মদক মুক্ত করি। পরে পুলিশ সুপার নিজে সকল মাদক ব্যাবসায়ীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

















