চুয়াডাঙ্গায় পাওয়ারটিলারের ধাক্কায় ১ বৃদ্ধ নিহত

0
181

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাওয়ারটিলারের ধাক্কায় আবু সুফিয়ান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে আলমডাঙ্গা উপজেলার সোহাগপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবু সুফিয়ান আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের মৃত সাকের আলীর ছেলে। আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান, শনিবার সকালে আবু সুফিয়ান বাড়ী থেকে বাইসাইকেলযোগে আসমানখালী বাজারে যাচ্ছিলেন। এসময় সোহাগপুর মোড় নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারটিলার তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিে ক তার মৃত্যু হয়।

LEAVE A REPLY