দৌলতপুর বাগোয়ানে এসএসসি’তে ফেল করায় পরীক্ষার্থীর আত্মহত্যা

0
1224

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় কামরুল ইসলাম (১৬) নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে। নিহত কামরুল ইসলাম ঐ এলাকার শাকেরুল ইসলামের ছেলে এবং বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজগর হোসেন জানান, এসএসসি পরীক্ষায় সে ফেল করায় অভিমানে ও কষ্টে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বাড়ির লোকজন ঘরের ভেতর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনালে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সুত্র: সংবাদপ্রতিক্ষণ.কম। 

LEAVE A REPLY