রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মফিদুল (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত মফিদুল উপজেলার প্রাগপুর ইউনিয়নের মিরের পাড়া গ্রামে মৃত তেতুল মণ্ডলের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায় বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই মিহির কুমার মজুমদার সংগীয় ফোর্স নিয়ে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ডাংমড়কা বাজার এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।এব্যপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোঃ অাজগার হোসেন সাংবাদিকদের জানান মফিদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে এবং তার নামে দৌলতপুর থানায় মাদকের একটি মামলা হয়েছে।

















