পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় আয়কর কর্মকর্তা নিহত

0
1110

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক আয়কর কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার দুপুরে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। নিহতের চাচা সামসুল হুদা দুলাল বলেন,পাঁচবিবি উপজেলার দরগাপাড়া এলাকায় ব্যাটারী চালিত অটো ভ্যানের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মটরসাইকেল আরোহী জোবায়ের হোসেন (৩৫) গুরুতর আহত হলে তাকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত জোবায়ের পাঁচবিবি উপজেলার কাঁটাপুকুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। তিনি জয়পুরহাট আয়কর বিভাগে সহকারী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

LEAVE A REPLY