হাফিজুল ইসলাম ।। মিরপুর উপজেলা জাসদ ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা জাসদের কার্যালয়ে উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি উজ্জল হোসাইনের সভপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা জাসদের সভাপতি শরিফ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন। বক্তারা আগামী ৮ জুলাই উপজেলা জাসদ ছাত্রলীগের সম্মেলন সফল করার লক্ষে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় প্রস্তুতি সভায় পৌর, ইউনিয়র ও ওয়ার্ড পর্যায়ের জাসদ ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলো। অনুষ্ঠান শেষে দুইজন মেধাবী ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয়।

















