মিরপুরে একুশে আগষ্টের হামলায় নিহতদের স্মরনে আলোচনা সসভা, দোয়া ও মিলাদ মাহফিল

0
135

হাফিজুল ইসলাম: মিরপুরে একুশে আগষ্টের হামলায় নিহতদের স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে একুশে আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম বলেন, “বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগনের জীবন মান উন্নয়নে ও বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার লক্ষে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার সরকার স্বাধীনতা বিরোধীদের বিচার করে বাংলাদেশকে দায়মুক্ত করছেন। বঙ্গবন্ধুর যে সব খুনি এখনো দেশের বাহিরে রয়েছে তাদেরকে এনে বিচারের কাটগড়ায় দাঁড় করানোর আহ্বান জানাচ্ছি।” শেখ হাসিনার সরকারের সময় দেশে সকল প্রকার সুচকের অগ্রগতি হচ্ছে। এই অগ্রগতিকে অব্যাহত রাখতে হলে এ সরকারকে সকলের সহযোগিতা করতে হবে। শোককে শক্তিতে পরিনত করে জাতি আজ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সহ সভাপতি রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান ছন্দ, ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুল হক, সদস্য সেলীম চৌধুরী, উপজেলা কৃষক লীগ সভাপতি জমির উদ্দীন, পৌর যুবলীগের আহবায়ক হাসানুর খান তাপস,সিনিয়র যুগ্ম আহবায়ক আল হেলাল নির্পন, সোহেল রানা,ছাত্রলীগ নেতা রাতুল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর জামে মসজিদের খতিব মাওঃ ফারুখ হোসেন।

LEAVE A REPLY