দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি রাজধানী মোড় এলাকায় সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী আওয়ামীলীগ কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের মৃত সেরমত আলির ছেলে , মুকুল (৩৬) মোবাইলে কথা বলা অবস্থায় মটর সাইকেল দ্রুত বেগে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহিষ কুন্ডি রাজধানী মোড় এলাকায় একটি বিদ্যুতের ঘুঁটির সাথে ধাক্কা খেলে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে, তাকে দ্রুত প্রথমে দৌলতপুর পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার ঢাকায় রির্ফাড করে। তাকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬ টার সময় মারা যায়। শুক্র বার সকাল ১০:৩০ মিনিটে ডাংমড়কা ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্টিত হয়। উক্ত নামাজে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য, আসাদুজ্জামান লোটন চৌধুরী ও আব্দুল বাকী,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক,আব্দুল কাদের, আওয়ামীলীগ নেতা গোলাম মস্তোফা, আকরাম আলী, আত্বীয় স্বজন ও এলাকার অগণিত মানুষ। জানাযা নামাজ শেষে মরহুমের লাশ ডাংমড়কা গোরস্থানে দাফন করা হয়।

















