সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সোহেল (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় পাঁচবিবির শিমুলতলি বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে
পাঁচবিবির পৌর এলাকার দমদমা গ্রামের সানাউল্লাহর ছেলে ওমর ফারুক সোহেল দুই জন আরোহী নিয়ে মোটরসাইকেল যোগে জয়পুরহাট যাওয়ার সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাদেরকে স্বজোরে ধাক্কা দিলে তারা এ দুর্ঘটনার শিকার হয়ে মোটরসাইকেল চালক সোহেল ঘটনাস্থলে নিহত হয়। আহত অপর দুজন মোটরসাইকেল আরোহীর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতরা জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

















