রনি অাহমেদঃ মা ইলিশ মাছ ধরা এখন নিষিদ্ধ।তাই বিষয়টি তদারকির জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীতে দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার বিকেল ৫ টায় বের হওয়া অভিযানে মৎস্য অফিসের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এদিকে পদ্মা নদীতে নিয়মিত অভিযান চালনোর ফলে মা ইলিশ মাছ ধরা এখন নাই বল্লেই চলে। রবিবার বিকেল ৫ টায় সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলমের সাথে অভিযানে গিয়ে গভীর রাত্রী পর্যন্ত পদ্মা নদীতে কোন ইলিশ মাছ ধরা জাল বা নৌকা দেখা যাইনি।এদিকে বিভিন্ন জেলেদের সাথে কথা বলে জানাযাই প্রতিনিয়ত পদ্মা নদীতে অভিযানের কারনে ভয়তে তারা মাছ ধরতে যাইনা। এব্যপারে নদী এলাকার সাধারন মানুষ জানান ভ্রাম্যমাণ আদালতের ভয়তে জেলেরা ইলিশ ধরতে যাইনা ফলে অামাদের দেশে বেশী ইলিশ পাওয়া যাবে, এবং তার দামও কম হবে।

















