নিজস্ব প্রতিবেদক ।। ঝিনাইদহের মহেশপুর বাঁশবাড়িয়া মোড় থেকে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ নজরুল ইসলাম(৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। আটককৃত নজরুল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উজির আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান মঙ্গলবার রাত ১০:৩০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইফুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাঁশবাড়িয়া মোড় থেকে তাকে আটক করে।
এব্যাপারে মহেশপুর থানার ওসি আহমেদ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল কে ২০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।
আটককৃত নজরুল একজন চিহ্নিত মাদক সম্রাট বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে, যাহার নম্বর ২৪।বুধবার সকালে তাকে ঝিনাইদহ জেল-হাজতে পাঠানো হয়েছে।
















