দৌলতপুরে ওয়ার্কার্স পার্টির আয়োজনে অক্টোবর বিপ্লবের শতবর্ষ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত

0
107

আব্দুল্লাহ বিন জোহানী (তুহিন): কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা শাখার আয়োজনে অক্টোবর বিপ্লবের শতবর্ষ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১ টার সময় দৌলতপুর উপজেলা অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্টিত হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কমরেড ফজলুল হক বুলবুলের সভাপতিত্বে, উক্ত আলোচনা সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য কমরেড অধ্যাপক ডাঃ সুশান্ত দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য কমরেড নূর আহমেদ বকুল, কেন্দ্রীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা কমরেড মজিবর রহমান। উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার, জেলা কমিটির সদস্য কমরেড আব্দুল হক, কমরেড লুথফুল হক পাপ্পন, কমরেড সিরাজুল ইসলাম বাবু সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতা কর্মি। উক্ত আলোচনা সভাতে বক্তারা অক্টোবর বিপ্লব তথা রুশ বিপ্লেবের ইতিহাস সম্পর্কে নেতা কর্মিদের অবহিত করেন।

LEAVE A REPLY