কুষ্টিয়ায় ২ রেষ্টুরেন্টের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

0
227

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ও বাসি খাবার পরিবেশন এবং মেয়াদউত্তীর্ন কোমলপানীয় পাওয়ায় দুটি রেস্টুরেন্টে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।
সোমবার সকালে শহরের পাঁচরাস্তার মোড়ের পালকি রেস্টুরেন্ট ও ছয় রাস্তার মোড়ের খেয়া রেস্তোরায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
এসময় তিনি জানান, বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক পালকি রেষ্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ন কোমলপানীয় বিক্রির অভিযোগে খেয়া রেষ্টুরেন্টের মালিককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় জেলা বাজার কর্মকর্তা রবিউল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি তাজউদ্দিন আহমেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY